২২
খেলার মাঠে রাজনীতির প্রবেশ নতুন কিছু নয়। এবার তার আঁচ লাগল বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের গায়ে। আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে টুর্নামেন্ট শুরুর আগেই কেকেআর দল থেকে তাঁকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আর এই পুরো ঘটনাকে ‘ওপর মহলের’ চাপে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করেন ভারতের হয়ে ১৯৮৩ বিশ্বকাপজয়ী সাবেক অলরাউন্ডার মদন লাল।


