Home কক্সবাজার কক্সবাজারে ভোট দিলেন সালাহউদ্দিন, জানালেন জয়ের ব্যাপারে আশাবাদী

কক্সবাজারে ভোট দিলেন সালাহউদ্দিন, জানালেন জয়ের ব্যাপারে আশাবাদী

‘যখন কারাগারে ছিলাম, তখন আমার স্ত্রী ২০০৮ সালে এখানে প্রতিদ্বন্দ্বিতা করে আমার চেয়েও বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৭

Share

সালাহউদ্দিন আহমদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারের পেকুয়া জি এম সি ইনিস্টিউট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে এই আসনে তিনি ভোট দেন।

এ সময় তাৎক্ষণিক বক্তব্যে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ভোট দিতে পেরে আমি অনেক আনন্দিত। আমার এই অনুভূতি প্রকাশ করার মতো না। ইনশাআল্লাহ আমি আশাবাদী। এই এলাকার মানুষ উন্নয়নের স্বার্থে, সমৃদ্ধির স্বার্থে ধানের শীর্ষের পক্ষে রায় দেবে।’

তিনি বলেন, ‘ইনশাআল্লাহ এই আসনে যতবার নির্বাচন করেছি, এই এলাকার মানুষ আমাকে বিজয়ী করেছেন। এই এলাকার মানুষ আমাকে ভালোবাসে, আমার ওপর আস্থা রাখে; আমাকে বন্ধু মনে করে। আমার প্রতি জনগণের অকৃত্রিম ভালোবাসা রয়েছে; তাদের প্রতিও আমার একই রকম ভালোবাসা রয়েছে।’

কক্সবাজার-১ আসনের প্রার্থী বলেন, ‘দীর্ঘ ১৭ বছর এরকম একটা মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম। যাতে সবাই উৎসবমুখর পরিবেশে স্বাধীনভাবে ভোট দিতে পারেন।’

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, যখন কারাগারে ছিলাম, তখন আমার স্ত্রী ২০০৮ সালে এখানে প্রতিদ্বন্দ্বিতা করে আমার চেয়েও বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে।

সর্বশেষ :

আরও পড়ুন: