Home ফোকাস বান্দরবানে চলছে শান্তিপূর্ণ ভোট, সকালে উপস্থিতি কম, তবে বাড়ছে ধীরে ধীরে

বান্দরবানে চলছে শান্তিপূর্ণ ভোট, সকালে উপস্থিতি কম, তবে বাড়ছে ধীরে ধীরে

জেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৮৭টি। এর মধ্যে ১৫৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মোট ভোটকক্ষ রয়েছে ৭২৯টি।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৫

Share

সকাল থেকে ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোট প্রদান করার জন্য সারিবদ্ধভাবে কেন্দ্রের সামনে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন।

৩০০ নম্বর আসন পার্বত্য জেলা বান্দরবানে সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ কার্যক্রম। জেলার সাত উপজেলার ৩৪টি ইউনিয়নের ১৮৭টি কেন্দ্রে এই ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

এদিকে সকাল থেকে ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোট প্রদান করার জন্য সারিবদ্ধভাবে কেন্দ্রের সামনে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। তবে সকাল থেকে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি অনেকটাই কম।

এদিকে সকাল থেকে বান্দরবান সরকারী আদর্শ প্রাথামিক বিদ্যালয়,শহর সরকারী প্রাথামিক বিদ্যালয়, বালাঘাটা সরকারী প্রাথামিক বিদ্যালয়, কলেজ সহ কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করে দেখা যায়, শুরুর দিকে ভোটারের উপস্থিত কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোট কেন্দ্র গুলো ভোটারের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। তবে এখনো পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নম্বর পার্বত্য জেলা বান্দরবানের একমাত্র আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীক নিয়ে সাচিং প্রুজেরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীক নিয়ে মো. আবুল কালাম আজাদ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে শাপলা কলি প্রতীক নিয়ে আবু সাঈদ মো. সুজাউদ্দীন এবং জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে আবু জাফর মোহাম্মদ ওয়ালী উল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে ৩০০ নং বান্দরবান সংসদীয় আসনের ৭টি উপজেলা,২টি পৌরসভা ও ৩৪টি ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৪৪২ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬১ হাজার ৭৭৫ জন। নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৬৬৭ জন। পাশাপাশি পোস্টাল ভোটার রয়েছেন ৪ হাজার ৬৮১ জন।

জেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৮৭টি। এর মধ্যে ১৫৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মোট ভোটকক্ষ রয়েছে ৭২৯টি। এসব কেন্দ্রের মধ্যে ১১টি কেন্দ্রকে ‘অতি ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করে নির্বাচন কমিশন বিশেষ ব্যবস্থাপনার আওতায় এনেছে। উপজেলা ভিত্তিক হেলিসর্টি কেন্দ্রগুলো হলো: রোয়াংছড়ি (১টি), রুমা (২টি), থানচি (৭টি) এবং আলীকদম (১টি)।

লেফটেন্যান্ট কর্নেল হুমায়ুন রশীদ জানান, ৩০০ নং বান্দরবান সংসদীয় নির্বাচনী এলাকায় নিরাপত্তা জোরদারে মোতায়েন রয়েছে সেনাবাহিনীর ৪৫০ জন সদস্য, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ১০০ জন এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) এর ৫০ জন সদস্য। (পুলিশ) এর ১৩০০ জন সদস্য।

সর্বশেষ :

আরও পড়ুন: