Home চট্টগ্রাম স্বৈরাচার সরকারের স্বৈরাচারী মেয়রের মেয়াদ শেষ হচ্ছে: ডা. শাহাদাত

স্বৈরাচার সরকারের স্বৈরাচারী মেয়রের মেয়াদ শেষ হচ্ছে: ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, তার মেয়াদ শেষ হচ্ছে ২০২৯ সালের ৩ নভেম্বর। তবে তফসিল ঘোষণা হলে দল থেকে মনোনয়ন পেলে তিনি পুনরায় নির্বাচন করতে চান।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৩

Share

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, তার মেয়াদ শেষ হচ্ছে ২০২৯ সালের ৩ নভেম্বর। তবে তফসিল ঘোষণা হলে দল থেকে মনোনয়ন পেলে তিনি পুনরায় নির্বাচন করতে চান।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে হালিশহর এইচ ব্লকে পার্ক ও ওয়াকওয়ের সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মেয়র জানান, তার রাজনৈতিক জীবন প্রায় ৩৯-৪০ বছর ধরে আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছে। তিনি বলেন, “আমি অত্যন্ত গণতান্ত্রিক মানুষ। গত ১৬ বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। ভোট দিতে গিয়ে কেন্দ্রেই আমার এজেন্টদের মেরেছে। ২০১৮ ও ২০২১ সালের নির্বাচনে আমাকে এবং আমার দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে।”

মেয়র আরও বলেন, আদালতের রায়ে তার মেয়র পদ বৈধ ঘোষণা করা হয়েছে এবং সরকারের দেওয়া ডিপ্লোম্যাটিক পাসপোর্টের মেয়াদও পাঁচ বছর। তিনি বলেন, “একটা স্বৈরাচার সরকারের স্বৈরাচারী মেয়রের মেয়াদ শেষ হচ্ছে। তারপরও আমি নির্বাচন চাই।”

শাহাদাত বলেন, তিনি নিজের জনপ্রিয়তা যাচাই করতে চান। শহরের ২২ লাখ ভোটারের মধ্যে কতজন তাকে সমর্থন করছেন তা জানতে তিনি গণতান্ত্রিক পরিবেশে ভোট চান। তিনি যোগ করেন, “২০২১ সালে নির্বাচন হওয়ার সময় সরকারের কিছু উপদেষ্টা বিএনপিকে হারানোর জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে চেয়েছিল। কিন্তু জনগণ বিএনপির জনপ্রিয়তা নিজে প্রমাণ করেছে।”

তিনি জানান, বর্তমানে দায়িত্ব এলজিআরডি মন্ত্রণালয়ের। পদত্যাগ করলে শহর প্রশাসক ছাড়া চলবে না। তাই নিজের দায়িত্ব পালন করছেন। মেয়র আরও বলেন, দল তাকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করলে তিনি পদত্যাগ করে নির্বাচন করবেন।

শাহাদাত হোসেন ১৬ বছর ধরে চট্টগ্রামের জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন এবং জনগণই নির্ধারণ করবেন তাকে পুনরায় ভোট দেবেন কি না।

সর্বশেষ :

আরও পড়ুন: