Home খেলা নিষ্প্রভ মেসি, বড় হার দিয়ে মৌসুম শুরু মায়ামির 

নিষ্প্রভ মেসি, বড় হার দিয়ে মৌসুম শুরু মায়ামির 

এ দিন পুরো ম্যাচজুড়ে নিজের ছাড়া হয়ে ছিলেন মায়ামির সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। ম্যাচের পুরো ৯০ মিনিট খেললেও মায়ামির হয়ে পার্থক্য গড়ে দিতে ব্যর্থ হয়েছেন আটবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১১

Share

বড় হার দিয়ে মৌসুম শুরু করেছে লিওনেল মেসির ইন্টার মায়ামি।

গত মৌসুমে প্রথমবারের মতো মেজর লিগ সকারের (এসএলএস) শিরোপা জিতেছিল ইন্টার মায়ামি। তবে নতুন মৌসুমের শুরুতেই হোঁচট খেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। শিরোপা ধরে রাখার মিশনে মায়ামির শুরুটা হয়েছে বড় হারের তেঁতো স্বাদ দিয়ে।

রোববার (২২ ফেব্রুয়ারি) এমএলএসের নতুন মৌসুমে উদ্বোধনী ম্যাচে লস অ্যাঞ্জেলস ফুটবল ক্লাবের (এলএএফসি) কাছে ৩-০ গোলের বড় ব্যবধানে হেরেছে মায়ামি। তিন গোলের মধ্যেই দুইটাই হয়েছে বিরতির পর।

এ দিন পুরো ম্যাচজুড়ে নিজের ছাড়া হয়ে ছিলেন মায়ামির সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। ম্যাচের পুরো ৯০ মিনিট খেললেও মায়ামির হয়ে পার্থক্য গড়ে দিতে ব্যর্থ হয়েছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।

অন্যদিকে ম্যাচের ৩৮ মিনিটে ডেভিড মার্টিনেজের গোলে এগিয়ে যায় এলএএফসি। প্রথমার্ধে এই একটি গোলই হয়। দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বউয়াঙ্গা। ম্যাচের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে মায়ামির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন অরদাজ। শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় হার নিয়ে মাঠ ছাড়ে হ্যাভিয়ের মাশ্চেরানোর শিষ্যরা।

সর্বশেষ :

আরও পড়ুন: