Home কক্সবাজার রোহিঙ্গা শিশুদের জন্য জাপানের ১৪ লাখ ডলার সহায়তা

রোহিঙ্গা শিশুদের জন্য জাপানের ১৪ লাখ ডলার সহায়তা

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করতে জাপান সরকার ও ইউনিসেফ নতুন করে ১৪ লাখ মার্কিন ডলারের অনুদান চুক্তি সই করেছে।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ৩ মার্চ ২০২৬, ১২:০০

Share

সোমবার এই সহায়তার চুক্তি সাক্ষর হয়

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করতে জাপান সরকার ও ইউনিসেফ নতুন করে ১৪ লাখ মার্কিন ডলারের অনুদান চুক্তি সই করেছে।

ইউনিসেফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এই অর্থের মাধ্যমে কক্সবাজার ও ভাষানচরের শরণার্থী শিবিরে থাকা ৩৬ হাজারেরও অধিক শিশুসহ সাড়ে ৫৬ হাজারের বেশি সংখ্যক রোহিঙ্গা শরণার্থী সেবা পাবে।

সোমবার বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স এই চুক্তিতে সই করেন।

অনুদান প্রসঙ্গে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, “ইউনিসেফের সঙ্গে জাপানের নতুন চুক্তির ঘোষণা দিতে পেরে আমি সন্তোষ বোধ করছি, বিশেষ করে বৈশ্বিক তহবিল কমার এই সময়ে। এই সহায়তা দিয়ে জরুরি সেবা যেমন- শিক্ষা, ওয়াশ, পুষ্টি ও স্বাস্থ্যসেবা দেওয়া হবে।”

ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেন, “জাপান সরকারের সহায়তা শিশুদের সুস্থ ও শিক্ষার সাথে যুক্ত রাখতে সহায়তা করবে, দক্ষতা উন্নয়নের বাস্তবমুখী পথ তৈরি করবে এবং পরিবারগুলোকে তাদের ছোট শিশুদের যত্ন নেওয়ার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও উপকরণ সরবরাহে সহযোগিতা করবে।”

সর্বশেষ :

আরও পড়ুন: