Home রাঙামাটি পাহাড় কেটে রিসোর্ট নয়, ইকো-ট্যুরিজমেই জোর, কড়া বার্তা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর

পাহাড় কেটে রিসোর্ট নয়, ইকো-ট্যুরিজমেই জোর, কড়া বার্তা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর

পাহাড়ের বুক চিরে রিসোর্ট কিংবা পর্যটন কেন্দ্র নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না—এমন কঠোর বার্তা দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ৪ মার্চ ২০২৬, ১০:৫৯

Share

পাহাড়ের বুক চিরে রিসোর্ট কিংবা পর্যটন কেন্দ্র নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না—এমন কঠোর বার্তা দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি স্পষ্ট করে বলেন, পরিবেশ ধ্বংস করে নয়, বরং সংরক্ষণ নিশ্চিত করেই গড়ে তুলতে হবে পর্যটন শিল্প।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ের অডিটোরিয়ামে পরিষদের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করে পর্যটন শিল্পের বিকাশ সরকার সমর্থন করে না। সরকারের লক্ষ্য হচ্ছে পরিবেশবান্ধব ইকো-ট্যুরিজম গড়ে তোলা, যেখানে উন্নয়ন ও প্রকৃতির মধ্যে থাকবে ভারসাম্য।

উন্নয়ন হোক পরিকল্পিত ও জবাবদিহিমূলক

উন্নয়ন প্রকল্প গ্রহণে কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, উন্নয়নের নামে অপ্রয়োজনীয় প্রকল্প নিয়ে অর্থ অপচয়ের সুযোগ আর থাকবে না। প্রতিটি প্রকল্পে যথাযথ তদারকি ও মনিটরিং নিশ্চিত করতে হবে।

তিনি জানান, বর্তমানে সরকারের প্রধান অগ্রাধিকার স্বাস্থ্য ও শিক্ষা খাত। তবে প্রয়োজন অনুযায়ী অবকাঠামো উন্নয়নও চলমান থাকবে। দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সমন্বয়হীনতা কাজের গতি কমিয়ে দেয়। তাই প্রতিটি উন্নয়ন কার্যক্রমে জেলা পরিষদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও মনিটরিং নিশ্চিত করতে হবে।

সর্বশেষ :

আরও পড়ুন: