Home কক্সবাজার আরাকান আর্মির বন্দিদশা থেকে ফিরলো আরও ৩ বাংলাদেশি জেলে

আরাকান আর্মির বন্দিদশা থেকে ফিরলো আরও ৩ বাংলাদেশি জেলে

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি-এর কাছ থেকে আরও তিন বাংলাদেশিকে ফেরত এনেছে বিজিবি। শুক্রবার দুপুরে বান্দরবানের ঘুমধুম সীমান্তের ফ্রেন্ডশিপ ব্রিজে তাদের হস্তান্তর করা হয়।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ৭ মার্চ ২০২৬, ১০:৫৬

Share

বিজিবির কাছে আরাকান আর্মির হস্তান্তর করা তিন জন

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি-এর কাছ থেকে আরও তিন বাংলাদেশিকে ফেরত এনেছে বিজিবি। শুক্রবার দুপুরে বান্দরবানের ঘুমধুম সীমান্তের ফ্রেন্ডশিপ ব্রিজে তাদের হস্তান্তর করা হয়।

ফেরত আসা যুবকদের মধ্যে রয়েছেন মো. বাপ্পি (২৮), ওসমান গনি রাব্বি (১৮) ও মো. জনি মিয়া (২২)। তারা ১৪ ও ২৮ ফেব্রুয়ারি মিয়ানমারের সীমান্ত এলাকা থেকে আটক হয়েছিলেন।

কক্সবাজারের ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানিয়েছেন, পরিবারের তথ্যের ভিত্তিতে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে আমরা যুবকদের নিরাপদে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি।

তিনি আরও বলেন, কক্সবাজার ব্যাটালিয়ন সীমান্ত নিরাপত্তার পাশাপাশি চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে কার্যকরভাবে কাজ করছে।

সর্বশেষ :

আরও পড়ুন: