Home বান্দরবান বান্দরবানে পুলিশের অভিযানে ইয়াবাসহ কিশোর আটক

বান্দরবানে পুলিশের অভিযানে ইয়াবাসহ কিশোর আটক

বান্দরবানে পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক কিশোরকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ১১:৩৬

Share

প্রতীকী ছবি

বান্দরবানে পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক কিশোরকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সোমবার (৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে শহরের বালাঘাটা এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, রাতে কিশোর গ্যাং ও মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় বালাঘাটা এলাকায় ওই কিশোরকে আটক করা হয়। তাকে তল্লাশি করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

বান্দরবান জেলার পুলিশ সুপার আব্দুর রহমান বলেন, ‘শহরে কিশোর গ্যাং ও মাদক বিরোধী অভিযান চালানোর অংশ হিসেবে আমরা বালাঘাটা এলাকায় টহল দিচ্ছিলাম। এসময় একজন কিশোরকে আটক করি, তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার হয়। মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। আমরা পুরোপুরি নির্মূল করতে না পারলেও যথাসাধ্য চেষ্টা করব।

গত কয়েকদিন ধরে পুলিশ রাতের বেলা বখাটেদের আড্ডা ও মাদক বিরোধী অভিযান জোরদার করেছে শহরে।

সর্বশেষ :

আরও পড়ুন: