Home বান্দরবান বান্দরবানে বিজিবির ওপর হামলার অভিযোগে ৩৩ জনের বিরুদ্ধে মামলা

বান্দরবানে বিজিবির ওপর হামলার অভিযোগে ৩৩ জনের বিরুদ্ধে মামলা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ফুলতলী সীমান্তে বিজিবির ওপর হামলার অভিযোগে ৩৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০১:০৪

Share

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ফুলতলী সীমান্তে বিজিবির ওপর হামলার অভিযোগে ৩৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১০ মার্চ) রাতে ১১ বিজিবি হাবিলদার মো. জহিরুল ইসলাম বাদি হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় এ মামলাটি দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মো. আবদুল বাতেন মৃধা।

তিনি বলেন, লেন্স নায়েক মো. রাজু আহমদের নেতৃত্বে বিজিবি সদস্যরা ৪০ হতে ৫০টি বার্মিজ গরু মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে পাচারকালে জব্দ করতে চেষ্টা করে। এসময় রেইক্কাছড়া নামক এলাকায় পৌঁছলে গরু জব্দ নিয়ে বিজিবি সাথে চোরাকারবারিদের বাগ্‌বিতণ্ডা হয়। এক পর্যায়ে বিজিবির ওপর হামলা করলে কয়েকজন বিজিবি সদস্য আহত হন বলে দাবি করেন মামলায়।

এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলা করেন। মামলায় ১৭ জনের নাম উল্লেখ করা হলেও অজ্ঞাত আরো ১৫/১৬ জনকে মামলায় আসামি করা হয়।

মামলা আসামিরা হলেন- ইসমাইল হোসেন (৩৬), মো. সোহেল রানা (৩০), মো. নয়ন আহম্মেদ (৩০), মো. মিজানুর রহমান (২৬), মো. শাহাবুদ্দিন (৩৫), মো. বদিউজ্জামান (৪০), মো. এবাদুল্লাহ (৩২), মো. রুবেল (৩২), মো. ইউসুফ (৩৫), ইকবাল (৩৩), আলী আকবর (৩৫), মেহেদী (২৯), আফসার (৩৭), শোয়াইব (২৮), মেম্বার জসিম মিয়া (৫০), মো. ইসহাক (২৫), লালু (২২) সহ অজ্ঞাতনামা আরো ১৫/১৬ জন।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মো. আবদুল বাতেন মৃধা বলেন, বিজিবি মামলার অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে আটকে অভিযান শুরু হয়েছে। খুব দ্রুত আসামিদের আটক করে আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, গত সোমবার(৯ মার্চ) সকালে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ফুলতলি সীমান্তবর্তী ৪৮নং পিলারে বাংলাদেশের অভ্যন্তরে রেইক্যাছড়া নামক স্থানে বিজিবি সাথে চোরাকারবারীদের এ সংঘর্ষ হয়। এঘটনায় বিজিবি দুই সদস্য ও এক চোরাকারবারি গুলিবিদ্ধ হয়।

সর্বশেষ :

আরও পড়ুন: