Home বান্দরবান বান্দরবানে কিশোর গ্যাং ০০৭-এর দুই লিডার গ্রেফতার, মিলল গুরুত্বপূর্ণ তথ্য

বান্দরবানে কিশোর গ্যাং ০০৭-এর দুই লিডার গ্রেফতার, মিলল গুরুত্বপূর্ণ তথ্য

বান্দরবানে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে তৎপরতা বেড়েছ পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) রাতে বান্দরবান পৌর এলাকায় পুলিশ অভিযান চালিয়ে কিশোর গ্যাং ০০৭-এর দুই নেতাকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়েছে।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ১১:২৯

Share

বান্দরবানে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে তৎপরতা বেড়েছ পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) রাতে বান্দরবান পৌর এলাকায় পুলিশ অভিযান চালিয়ে কিশোর গ্যাং ০০৭-এর দুই নেতাকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়েছে।

প্রথমবারের মতো শিশু অপরাধী হিসেবে আটক দুই কিশোরকে রাতে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেলা পুলিশ সুপার মো. আবদুর রহমান জানান, কিশোরদের নজরদারি শুধু পুলিশের নয়, অভিভাবকদেরও দায়িত্ব। যারা রাতের অপ্রয়োজনীয় সময়ে ঘরের বাইরে থেকে অপকর্মে জড়াচ্ছে, তাদের ক্ষেত্রে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, শান্তিপ্রিয় বান্দরবানকে বিশৃঙ্খলায় রূপান্তরিত করার চেষ্টা যারা করছে, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। শিক্ষার্থীরা যেন রাতে অপ্রয়োজনীয়ভাবে বাইরে না যায়, পড়াশোনায় মনোনিবেশ করে—সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।

সর্বশেষ :

আরও পড়ুন: