Home জাতীয় স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল

স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) স্পিকার নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হয়েছেন।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ১২:২৩

Share

নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকার।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) স্পিকার নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদ কক্ষে পবিত্র কোরআন তিলাওয়াতের পর প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য রাখেন। স্পিকার পদে মাত্র একটি মনোনয়ন আসে। সভাপতি খন্দকার মোশাররফ হোসেন ঘোষণা করেন, হাফিজ উদ্দিন আহমদ স্পিকার নির্বাচিত হয়েছেন।

হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন (ভোলা-৩, লালমোহন ও তজমুদ্দিন) এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য। তিনি ১৯৯৬ সালে বাণিজ্য প্রতিমন্ত্রী এবং ২০০১ সালে পানিসম্পদ, বাণিজ্য ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।

ডেপুটি স্পিকার নির্বাচিত কায়সার কামাল নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং যুক্তরাজ্যে গিয়ে ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি লাভ করেছেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকারের চেয়ার শূন্য রেখে অধিবেশন শুরু হয়। সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাগত বক্তব্য দেন। পাঁচ বারের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন সভাপতিত্বের প্রস্তাব দেন এবং সংসদ সদস্যরা সমর্থন জানিয়ে নির্বাচন সম্পন্ন করে।

সর্বশেষ :

আরও পড়ুন: