Home বান্দরবান মা–মেয়েকে সাজা, তীব্র সমালোচনার পর পাহাড়ে বদলি ইউএনও মাহবুব; রুমা থেকে ইউএনও এমদাদুল হককে পাঠানো হলো পেকুয়ায়

মা–মেয়েকে সাজা, তীব্র সমালোচনার পর পাহাড়ে বদলি ইউএনও মাহবুব; রুমা থেকে ইউএনও এমদাদুল হককে পাঠানো হলো পেকুয়ায়

পেকুয়ায় মা–মেয়েকে মোবাইল কোর্টে সাজা দেওয়ার ঘটনাকে ঘিরে তীব্র বিতর্কের পর বদলি করা হলো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুবকে। তাকে বান্দরবান পার্বত্য জেলার রুমা উপজেলায় ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০৫:১৫

Share

পেকুয়ায় মা–মেয়েকে মোবাইল কোর্টে সাজা দেওয়ার ঘটনাকে ঘিরে তীব্র বিতর্কের পর বদলি করা হলো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুবকে। তাকে বান্দরবান পার্বত্য জেলার রুমা উপজেলায় ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) বিকেলে কক্সবাজার জেলা প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে রোববার (১৫ মার্চ) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বদলির নির্দেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। একই আদেশে বান্দরবানের রুমা উপজেলার বর্তমান ইউএনও মো. এমদাদুল হক শরীফকে পেকুয়া উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ল্লেখ্য, গত ৬ মার্চ পেকুয়ায় মা ও মেয়েকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেওয়ার ঘটনা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেলে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। পরদিনই তাদের বেকসুর খালাস দেওয়া হয়।

সর্বশেষ :

আরও পড়ুন: