Home চট্টগ্রাম রোহিঙ্গা চক্রের হাতে দুই কিশোর পাচার চেষ্টা! টেকনাফ পাহাড় থেকে উদ্ধার

রোহিঙ্গা চক্রের হাতে দুই কিশোর পাচার চেষ্টা! টেকনাফ পাহাড় থেকে উদ্ধার

টেকনাফের পাহাড়ি এলাকা থেকে পুলিশ দুই কিশোরকে উদ্ধার করেছে। পুলিশের দাবি, এই শিশু পাচারের ঘটনায় সরাসরি জড়িত ছিল রোহিঙ্গা চক্র।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০২:৪৩

Share

উদ্ধার হওয়া দুই কিশোর।

টেকনাফের পাহাড়ি এলাকা থেকে পুলিশ দুই কিশোরকে উদ্ধার করেছে। পুলিশের দাবি, এই শিশু পাচারের ঘটনায় সরাসরি জড়িত ছিল রোহিঙ্গা চক্র। অভিযানে গ্রেপ্তার করা হয়েছে তিন রোহিঙ্গা, যারা কিশোরদের আটকে রেখে মারধর ও পরিবারের কাছে মুক্তিপণ দাবি করেছিল।

নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমিনুল ইসলাম বলেন, দুই কিশোর গত ১ ফেব্রুয়ারি চট্টগ্রামের চান্দগাঁও থানার মৌলভী পুকুরপাড় এলাকা থেকে নিখোঁজ হন। পরে এক কিশোরের বাবা মানব পাচারের অভিযোগ দায়ের করেন।

পুলিশের তদন্তে চট্টগ্রাম, চাঁদপুর ও কক্সবাজার থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে মোস্তফা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পুলিশ জানিয়েছে, মোস্তফা মালয়েশিয়ায় শিশু পাচারকারী চক্রের সক্রিয় সদস্য।

মোস্তফার তথ্যের ভিত্তিতে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দুই কিশোরকে উদ্ধার করা হয়। চাঁদগাঁও থানার এসআই জায়েদ আব্দুল্লাহ বলেন, কিশোররা টেকনাফে ৬–৭ দিন পাহাড়ের আস্তানায় আটক ছিল। পরে তাদের মালয়েশিয়া পাঠানোর চেষ্টা করা হচ্ছিল।

উদ্ধারকৃত কিশোররা জানিয়েছেন, মোস্তফা ও মামুন তাদের এক পরিচিত বন্ধুর মাধ্যমে চট্টগ্রাম থেকে কক্সবাজারে নিয়ে গিয়েছিলেন। সেখানে তাদের ‘মালয়েশিয়ার দালালের’ হাতে তুলে দেওয়া হয়। কিশোররা বলেছে, সেখানে তাদের মারধর করা হতো এবং পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করা হতো। উদ্ধারকালে দুই কিশোরের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

পুলিশ বলেছে, এই চক্রে বাংলাদেশ, মালয়েশিয়া ও থাইল্যান্ডের অপরাধীরা জড়িত। অভিযান থেকে রোহিঙ্গাদের ভূমিকা স্পষ্ট হয়েছে—শিশু পাচার ও মুক্তিপণ আদায়ে তারা সক্রিয়ভাবে জড়িত ছিল।

সর্বশেষ :

আরও পড়ুন: