Home রাঙামাটি ঈদে রাঙামাটি ফিরছেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান, কীভাবে কাটাবেন সময়?

ঈদে রাঙামাটি ফিরছেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান, কীভাবে কাটাবেন সময়?

মন্ত্রী পেয়ে মাতোয়ারা রাঙামাটির মানুষ। এবার তারা আনন্দে মাতবেন দ্বিগুণ! কেন? ঈদের লম্বা ছুটিতে ঘরের ছেলে যে ঘরে ফিরছে! পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে রাঙামাটিতে ফিরছেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান।

পাহাড় সমুদ্র অনলাইন

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০৩:৫২

Share

মন্ত্রী পেয়ে মাতোয়ারা রাঙামাটির মানুষ। এবার তারা আনন্দে মাতবেন দ্বিগুণ! কেন? ঈদের লম্বা ছুটিতে ঘরের ছেলে যে ঘরে ফিরছে!

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে রাঙামাটিতে ফিরছেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান। তিনি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ঈদের উপহার বিতরণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ এবং বন্ধুদের সঙ্গে মতবিনিময় করবেন, এরপর ঢাকায় ফেরার পথ ধরবেন।

মন্ত্রী দীপেন দেওয়ান ১৮ মার্চ সকাল ৮টায় পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স থেকে রাঙামাটির উদ্দেশ্যে রওয়ানা দেবেন। এদিন তিনি নিজবাসভবনে পৌঁছে রাত্রিযাপন করবেন। পরের দিন বৃহস্পতিবার স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথের উদ্যোগে আয়োজিত শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের উপহার বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন।

শুক্রবার সন্ধ্যায় নিজবাসভবনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাৎ করবেন। শনিবার ঈদের দিন জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। রবিবার বিভিন্ন স্থানীয় কার্যক্রমে অংশ নেবেন। সোমবার তিনি এসএসসিতে ৭৮ ব্যাচের সাথে দিগলী বাক হিলভিউ রিসোর্টে মতবিনিময় করবেন।

পরদিন মঙ্গলবার সকাল ৭টায় রাঙামাটি থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেবেন।

সর্বশেষ :

আরও পড়ুন: