Home ফোকাস আনন্দ, সম্প্রীতি ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে বান্দরবানে উদযাপিত পবিত্র ঈদুল ফিতর

আনন্দ, সম্প্রীতি ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে বান্দরবানে উদযাপিত পবিত্র ঈদুল ফিতর

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পার্বত্য জেলা বান্দরবানে পালিত হয়েছে পবিত্র ঈদ-উল-ফিতর। ঈদের দিন সকাল থেকেই শহরজুড়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ০৬:০৮

Share

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পার্বত্য জেলা বান্দরবানে পালিত হয়েছে পবিত্র ঈদ-উল-ফিতর। ঈদের দিন সকাল থেকেই শহরজুড়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৭টায় বান্দরবান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় ঈদের প্রথম ও প্রধান জামাত। এতে শতশত মুসল্লি একসঙ্গে কাতারবন্দি হয়ে নামাজ আদায় করেন।

জামাতে ইমামতি করেন বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ক্বারী মুহাম্মদ মুজিবুল হক।

এরপর সকাল সাড়ে ৮টায় একই স্থানে অনুষ্ঠিত হয় ঈদের দ্বিতীয় জামাত। এতে ইমামতি করেন বান্দরবান জেলা স্টেডিয়াম জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আবদুল্লাহ।

এছাড়াও জেলার বিভিন্ন মসজিদে দিনব্যাপী একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন মুসল্লিরা। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সবাই একসঙ্গে দোয়া করেন।

ঈদের নামাজ ও মোনাজাতে অংশ নেন বান্দরবান পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হক, জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ জাবেদ রেজা, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা আমীর এস এম আবদুচ ছালাম আজাদ, নায়েবে আমীর অ্যাডভোকেট আবুল কালাম আজাদসহ প্রশাসনের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা ও সর্বস্তরের মানুষ।

সব মিলিয়ে, আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের মধ্য দিয়ে বান্দরবানে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ-উল-ফিতর।

সর্বশেষ :

আরও পড়ুন: