Home রাঙামাটি ভাড়ার নামে পকেট কাটছে, দীঘিনালার যাত্রীরা জিম্মি চালকদের কাছে

ভাড়ার নামে পকেট কাটছে, দীঘিনালার যাত্রীরা জিম্মি চালকদের কাছে

দীঘিনালা থেকে খাগড়াছড়ি — মাত্র কয়েক কিলোমিটারের পথ। কিন্তু এই পথেই প্রতিদিন যাত্রীদের পকেট কাটা যাচ্ছে নিয়মের আড়ালে। সিএন

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০৩:০২

Share

দীঘিনালা থেকে খাগড়াছড়ি — মাত্র কয়েক কিলোমিটারের পথ। কিন্তু এই পথেই প্রতিদিন যাত্রীদের পকেট কাটা যাচ্ছে নিয়মের আড়ালে। সিএনজি, মাহেন্দ্র আর জিপে চেপে গন্তব্যে পৌঁছাতে গেলে গুনতে হচ্ছে নির্ধারিত ভাড়ার চেয়ে ২০ থেকে ৩০ টাকা বেশি। অভিযোগ দীর্ঘদিনের, প্রতিকার নেই।

বৃহস্পতিবার দুপুরে দীঘিনালা বাস টার্মিনালে গিয়ে দেখা গেল, জিপে ভাড়া ৭০ টাকা হলেও নেওয়া হচ্ছে ৮০। মাহেন্দ্রে ৭০ টাকার জায়গায় ১০০, সিএনজিতে ৮০ টাকার বদলে ১০০। চালকেরা নিচ্ছেন, যাত্রীরা দিচ্ছেন — কারণ উপায় নেই।

চালকদের যুক্তি অবশ্য ভিন্ন। এক সিএনজিচালক জানালেন, দীর্ঘ লাইনে দাঁড়িয়েও পর্যাপ্ত জ্বালানি মিলছে না। দিনশেষে আয় হচ্ছে না ঠিকমতো। তাই ভাড়া না বাড়ালে সংসার চলে না।

কিন্তু সিএনজি মালিক সমিতি বলছে উল্টো কথা — আনুষ্ঠানিকভাবে কোনো ভাড়া বাড়ানো হয়নি। তাহলে বাড়তি টাকা যাচ্ছে কোথায়, সেই প্রশ্নের উত্তর কেউ দিতে পারছেন না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ বললেন, অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে। যাত্রীরা বলছেন, অভিযোগ জানাবেন কোথায় — আর জানালেই বা কী হবে?

সর্বশেষ :

আরও পড়ুন: