রাঙামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ২০ জন আহত হয়েছে।
আহতদের রাঙামাটি জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। এদের মধ্যে দশজনকে ভর্তি ও গুরুতর আহত একজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী বাসটি রাঙামাটির নানিয়ারচর থেকে চট্টগ্রাম যাচ্ছিলো।
রাঙামাটি- চট্টগ্রাম সড়কে সাপছড়ি এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে আহতদের চিকিৎসা দেয়া হয়
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শওকত আকবর খান বলেন, ‘দুর্ঘটনায় ১৯ জনকে জন রোগী হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে ১০ জনকে ভর্তি, ৮ জনকে প্রাথমিক চিকিৎসা ও গুরুতর একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


