0
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় বজ্রপাতে একজন মারা গেছেন।
রোববার বিকালে উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাইংগুলিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত গহন কুমার ত্রিপুরা (৫৮) ওই এলাকার মৃত নন্দিকুমার ত্রিপুরার ছেলে।
স্থানীয় ইউপি সদস্য সুইউ মারমা বলেন, “বিকাল ৪টার দিকে গহন কুমার ত্রিপুরা রান্নাঘরে কাজ করছিলেন। বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।”


