Home চট্টগ্রাম সাবেক সিএমপি কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

সাবেক সিএমপি কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

পুলিশের সাবেক ডিআইজি ও চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার আব্দুল জলিল মন্ডলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০১:০৫

Share

পুলিশের সাবেক ডিআইজি ও চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার আব্দুল জলিল মন্ডলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তারের কথা জানান ডিএমপি ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

তিনি বলেন, “২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হত্যার একটি মামলার পরোয়ানামূলে জলিল মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।”

আব্দুল জলিল ২০১৩ সালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ছিলেন। এরপর তাকে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার করা হয়।

সর্বশেষ :

আরও পড়ুন: