Home বান্দরবান পাহাড় কাটা, অবৈধ ইটভাটা — লামায় তিন মালিককে ৬ লাখ টাকা জরিমানা

পাহাড় কাটা, অবৈধ ইটভাটা — লামায় তিন মালিককে ৬ লাখ টাকা জরিমানা

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

বান্দরবান সংবাদদাতা

প্রকাশ : ৫ এপ্রিল ২০২৬, ০৩:০৮

Share

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার বিকেলে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি ইটভাটার মালিককে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং কয়েকশ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়েছে।

ফাইতং ইউনিয়নের ফাদুরছড়া ও বাঙালি পাড়া এলাকায় অবৈধভাবে ইট পোড়ানো এবং পাহাড় কাটার অভিযোগে 7BM, 5BM ও SBM — এই তিনটি ইটভাটার প্রতিটির মালিককে আলাদাভাবে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন।

তিনি জানান, বান্দরবান জেলা প্রশাসকের নির্দেশনায় ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯’-এর ৬ ধারা অনুযায়ী এই জরিমানা করা হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানে উপস্থিত ছিলেন লামা বন বিভাগের ডলুছড়ি রেঞ্জ কর্মকর্তা এস. এম. হাবিবুল্লাহ, ফাইতং পুলিশ ফাঁড়ির এসআই মিনহাজসহ পুলিশ সদস্য এবং ফায়ার সার্ভিস ও বন বিভাগের কর্মীরা।

সর্বশেষ :

আরও পড়ুন: