Home কক্সবাজার মংডু থেকে আবার রোহিঙ্গাদের তাড়াতে চায় আরাকান আর্মি

মংডু থেকে আবার রোহিঙ্গাদের তাড়াতে চায় আরাকান আর্মি

মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি দেশটির রাখাইন রাজ্যের উত্তর মংডু টাউনশিপের বিভিন্ন গ্রামে বসবাসকারী রোহিঙ্গাদের তাদের সম্পত্তির সীমানা বেষ্টনী ১০ এপ্রিলের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ৬ এপ্রিল ২০২৬, ০২:২২

Share

মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি দেশটির রাখাইন রাজ্যের উত্তর মংডু টাউনশিপের বিভিন্ন গ্রামে বসবাসকারী রোহিঙ্গাদের তাদের সম্পত্তির সীমানা বেষ্টনী ১০ এপ্রিলের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। রোহিঙ্গারা একে উচ্ছেদের কৌশল হিসেবে বিবেচনা করছে। এই রোহিঙ্গারা জীবনের নিরাপত্তার জন্য বাংলাদেশে অনুপ্রবেশ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, মংডুতে অন্তত ১৫টি গ্রামের রোহিঙ্গাদের নিরাপত্তাবেষ্টনী অপসারণের নির্দেশ দেওয়া হয়। সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে এ বিষয়ে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে প্রতিবেদনে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় (আরআরআরসি) এবং স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, প্রায় প্রতিদিন নতুন রোহিঙ্গা ঢুকছে বাংলাদেশে। গত ১২ দিনে এক হাজারের বেশি রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে আগে থেকে বসবাস করা আত্মীয়দের বাসায় উঠেছে তারা।

মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাত ও সহিংসতার কারণে গত ১৮ মাসে নতুন করে দেড় লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। রাখাইন থেকে পালিয়ে আসা প্রায় ১১ লাখ রোহিঙ্গা আগে থেকেই বাংলাদেশে আছে। তাদের সঙ্গে নতুন করে দেড় লাখের বেশি রোহিঙ্গা যুক্ত হলো।

সর্বশেষ :

আরও পড়ুন: