Home চট্টগ্রাম মীর নাছিরের মামলায় চিন্ময় দাসকে গ্রেফতার দেখানো হবে কি না — আদেশ অপেক্ষমান

মীর নাছিরের মামলায় চিন্ময় দাসকে গ্রেফতার দেখানো হবে কি না — আদেশ অপেক্ষমান

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও কারাবন্দি চিন্ময় কৃষ্ণ দাসকে সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হবে কি না, সে বিষয়ে এখনো কোনো আদেশ দেননি আদালত। শুনানি শেষে বিষয়টি অপেক্ষমান রাখা হয়েছে।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ৮ এপ্রিল ২০২৬, ০১:৫৭

Share

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও কারাবন্দি চিন্ময় কৃষ্ণ দাসকে সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হবে কি না, সে বিষয়ে এখনো কোনো আদেশ দেননি আদালত। শুনানি শেষে বিষয়টি অপেক্ষমান রাখা হয়েছে।

মঙ্গলবার (৭ মার্চ) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুতাসিম বিল্লাহর আদালতে এ শুনানি অনুষ্ঠিত হয়।

মামলার বাদী পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের বাবা এবং সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন।

বাদীর আইনজীবী নাজমুল হাসান সিদ্দিকী জানান, নালিশি মামলায় পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন পাওয়ার পর কারাগারে থাকা চিন্ময় দাসকে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। আসামিপক্ষের আইনজীবী কেপি শর্মার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আগেই শুনানির দিন নির্ধারণ করেছিলেন।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০২৩ সালে দায়ের করা এই নালিশি মামলায় চিন্ময় কৃষ্ণ দাসসহ মোট ছয়জনকে আসামি করা হয়। তদন্ত শেষে পিবিআই আদালতে প্রতিবেদন দাখিল করে।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ নভেম্বর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন শুনানিকে কেন্দ্র করে সংঘর্ষে আইনজীবী সাইফুল নিহত হন। এই ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। পাশাপাশি পুলিশের ওপর হামলা, কর্তব্যে বাধা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও একাধিক মামলা দায়ের হয়।

সর্বশেষ :

আরও পড়ুন: