বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জেলাভিত্তিক নিয়োগযোগ্য শূন্য পদের সংখ্যা প্রকাশ করা হয়েছে। ৬৪ জেলায় মোট ২ হাজার ৭০৩ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ দেওয়া হবে।
বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি শূন্য পদ রয়েছে ঢাকা, ২২৬ এবং সবচেয়ে কম বান্দরবান, ৭। এ ছাড়া চট্টগ্রাম, ১৪৩, কুমিল্লা, ১০১, ময়মনসিংহ, ৯৬, টাঙ্গাইল, ৬৮, গাজীপুর, ৬৪, বগুড়া, ৬৪ ও সিলেট, ৬৪ পদ রয়েছে।
জেলাভিত্তিক শূন্য পদের সংখ্যা হলো— ঢাকা, ২২৬; গাজীপুর, ৬৪; মানিকগঞ্জ, ২৬; মুন্সীগঞ্জ, ২৭; নারায়ণগঞ্জ, ৫৫; নরসিংদী, ৪২; ফরিদপুর, ৩৬; গোপালগঞ্জ, ২২; মাদারীপুর, ২২; রাজবাড়ী, ২০; শরীয়তপুর, ২২; কিশোরগঞ্জ, ৫৫; টাঙ্গাইল, ৬৮; ময়মনসিংহ, ৯৬; জামালপুর, ৪৩; নেত্রকোনা, ৪২; শেরপুর, ২৫; চট্টগ্রাম, ১৪৩; বান্দরবান, ৭; কক্সবাজার, ৪৩; ব্রাহ্মণবাড়িয়া, ৫৩; চাঁদপুর, ৪৫; কুমিল্লা, ১০১; খাগড়াছড়ি, ১২; ফেনী, ২৭; লক্ষ্মীপুর, ৩২; নোয়াখালী, ৫৮; রাঙ্গামাটি, ১১; রাজশাহী, ৪৯; জয়পুরহাট, ১৭; পাবনা, ৪৭; সিরাজগঞ্জ, ৫৮; নওগাঁ, ৪৯; নাটোর, ৩২; চাঁপাইনবাবগঞ্জ, ৩১; বগুড়া, ৬৪; রংপুর, ৫৪; দিনাজপুর, ৫৬; গাইবান্ধা, ৪৫; কুড়িগ্রাম, ৩৯; লালমনিরহাট, ২৪; নীলফামারী, ৩৪; পঞ্চগড়, ১৯; ঠাকুরগাঁও, ২৬; খুলনা, ৪৪; যশোর, ৫২; ঝিনাইদহ, ৩৩; মাগুরা, ১৭; নড়াইল, ১৪; বাগেরহাট, ২৮; সাতক্ষীরা, ৩৭; কুষ্টিয়া, ৩৬; চুয়াডাঙ্গা, ২১; মেহেরপুর, ১২; বরিশাল, ৪৪; ভোলা, ৩৩; ঝালকাঠি, ১৩; পিরোজপুর, ২১; পটুয়াখালী, ২৯; বরগুনা, ১৭; সিলেট, ৬৪; মৌলভীবাজার, ৩৬; সুনামগঞ্জ, ৪৬; হবিগঞ্জ, ৩৯।


