Home বান্দরবান পাহাড়ের গহিনে অসুস্থ বুনো হাতি, চিকিৎসায় এগিয়ে এল বিশেষজ্ঞ দল

পাহাড়ের গহিনে অসুস্থ বুনো হাতি, চিকিৎসায় এগিয়ে এল বিশেষজ্ঞ দল

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ১১:২০

Share

দুর্গম পাহাড়ের গহিনে দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে পড়েছিল একটি বুনো হাতি। কিন্তু তাকে ছেড়ে যায়নি তার স্ত্রী সঙ্গী। পাশেই দাঁড়িয়ে ছিল সে। সেই গভীর বন্ধনের মাঝেই শুক্রবার রাঙামাটির লংগদু উপজেলার ভাসাইন্যাদম এলাকায় অসুস্থ পুরুষ হাতিটির চিকিৎসা সম্পন্ন করল একটি বিশেষজ্ঞ দল।

পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় এই অপারেশন পরিচালনা করে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) এবং ডুলাহাজারা সাফারি পার্কের একটি যৌথ বিশেষজ্ঞ দল।

দলটির নেতৃত্বে ছিলেন সিভাসুর ভেটেরিনারি সার্জারি বিভাগের অধ্যাপক ড. বিবেক চন্দ্র সূত্রধর।

চিকিৎসার সময় পুরুষ হাতিটির পাশ ছাড়েনি তার স্ত্রী সঙ্গী। এতে নিরাপত্তাজনিত জটিলতা তৈরি হয়। পরিস্থিতি সামলাতে চিকিৎসাকালীন স্ত্রী হাতিটিকেও চেতনানাশক ইনজেকশন দেওয়া হয় বলে জানিয়েছেন বন বিভাগের সংশ্লিষ্টরা।

পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ জানান, দুর্গম পার্বত্য এলাকায় এই জটিল অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামী এক সপ্তাহ খাবারের মাধ্যমে হাতিটিকে ওষুধ খাওয়ানো হবে। পুরো দলের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

সর্বশেষ :

আরও পড়ুন: