0
খাগড়াছড়ির দীঘিনালায় আগুনে পুড়ে গেছে ৯ দোকান।
শুক্রবার রাত পৌনে ১২ টার দিকে উপজেলায় শান্তিপুর এলাকায় একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়, পরে তা ছড়িয়ে পড়ে বলে জানান দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পংকজ বড়ুয়া ।
পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই প্রায় ৯টি দোকানে পুড়ে ছাই হয়ে যায়।
স্টেশন কর্মকর্তা পংকজ বড়ুয়া বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।


