Home রাঙামাটি বিজু উৎসবের বলীখেলায় চ্যাম্পিয়ন দীপু চাকমা

বিজু উৎসবের বলীখেলায় চ্যাম্পিয়ন দীপু চাকমা

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ১১:৫১

Share

পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব বৈসাবি উপলক্ষে রাঙামাটিতে অনুষ্ঠিত বলীখেলায় চ্যাম্পিয়ন হয়েছেন দীপু চাকমা।

শনিবার বিকেলে রাঙামাটির চিং হ্লা মং মারী স্টেডিয়ামে আয়োজিত এ প্রতিযোগিতার ফাইনালে তিনি টানা তিনবারের চ্যাম্পিয়ন খাগড়াছড়ির সৃজন চাকমাকে পরাজিত করেন।

ছোট, মাঝারি ও বড় — এই তিন বিভাগে মোট ১৫ জন প্রতিযোগী অংশ নেন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা খেলা উপভোগ করতে স্টেডিয়ামে ভিড় করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা। উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার এবং উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক প্রকৃতি রঞ্জন চাকমা।

উষাতন তালুকদার বলেন, ‘এ ধরনের খেলাধুলার আয়োজন অব্যাহত না থাকলে গ্রামবাংলার ঐতিহ্য হারিয়ে যাবে এবং নতুন প্রজন্মের খেলোয়াড় তৈরি হবে না।’ প্রকৃতি রঞ্জন চাকমা বলেন, ‘যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে প্রতিবছরই এ আয়োজন করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।’

সর্বশেষ :

আরও পড়ুন: