Home খাগড়াছড়ি খাগড়াছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, দীঘিনালায় অনুপস্থিতি বেশি

খাগড়াছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, দীঘিনালায় অনুপস্থিতি বেশি

খাগড়াছড়ি জেলায় শুক্রবার থেকে শুরু হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫। সকাল ১০টায় গণিত বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে জেলার নয়টি উপজেলায় একযোগে এই পরীক্ষা শুরু হয়।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৩:২০

Share

খাগড়াছড়ি জেলায় শুক্রবার থেকে শুরু হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫। সকাল ১০টায় গণিত বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে জেলার নয়টি উপজেলায় একযোগে এই পরীক্ষা শুরু হয়।

জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় জানায়, ১৩টি কেন্দ্রে নির্ধারিত সময়সূচি অনুযায়ী শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা চলছে।

তবে দীঘিনালা উপজেলায় অনুপস্থিতির হার তুলনামূলকভাবে বেশি। উপজেলার ১৩৩টি সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৭০৯ জন শিক্ষার্থীর পরীক্ষায় বসার কথা থাকলেও প্রথম দিন অংশ নিয়েছে ৫২৬ জন।

দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুপ চন্দ্র দাস বলেন, প্রায় চার মাস বিরতির পর পরীক্ষা হওয়ায় উপস্থিতি কিছুটা কম হয়েছে। তবে যারা এসেছে, তাদের মধ্যে উৎসাহ ছিল স্পষ্ট।

উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কনিকা খীশা জানান, নির্ধারিত নির্দেশনা মেনে সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে এবং সার্বিক পরিস্থিতি সন্তোষজনক।

সর্বশেষ :

আরও পড়ুন: