Home রাঙামাটি পার্বত্য চট্টগ্রামকে এগিয়ে নিলেই এগিয়ে যাবে বাংলাদেশ: পার্বত্য মন্ত্রী

পার্বত্য চট্টগ্রামকে এগিয়ে নিলেই এগিয়ে যাবে বাংলাদেশ: পার্বত্য মন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাড. দীপেন দেওয়ান বলেছেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে আগে পার্বত্য চট্টগ্রামকে এগিয়ে নিতে হবে।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৩:২৫

Share

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাড. দীপেন দেওয়ান বলেছেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে আগে পার্বত্য চট্টগ্রামকে এগিয়ে নিতে হবে।


শুক্রবার (১৭ এপ্রিল) রাঙামাটির চিংহ্লা মং মারী স্টেডিয়ামে মারমা সাংস্কৃতিক সংস্থার (মাসাস) আয়োজিত সাংগ্রাই জলকেলি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


মন্ত্রী জানান, তিন পার্বত্য জেলায় বসবাসরত ১২টি জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে। তিনি বলেন, শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে কোনো বৈষম্য রাখা হবে না বলে প্রধানমন্ত্রী তারেক রহমান অঙ্গীকার করেছেন।


পার্বত্য চট্টগ্রাম ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ‘বাংলাদেশী’ পরিচয়ের মাধ্যমে সব বৈষম্যের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্যের ভিত্তি গড়েছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘রংধনু জাতি’র দর্শন সেই চেতনারই ধারাবাহিকতা।


অনুষ্ঠানে মাসাসের সাংগ্রাই জল উৎসব কমিটির আহ্বায়ক পাইংচি মং মারমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, সদর জোন কমান্ডার একরামুল রাহাত, জেলা প্রশাসক নাজমা আশারাফী ও পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।


পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে প্রতিবছর এই জলকেলি উৎসব পালন করে মারমা সম্প্রদায়। ঐতিহ্যবাহী পোশাকে শতশত তরুণ-তরুণী একে অপরকে পানি ছিটিয়ে সব দুঃখ-গ্লানি ধুয়ে ফেলার প্রতীকী আনন্দে মেতে ওঠেন। এই উৎসবের মধ্য দিয়ে পাহাড়ের প্রধান সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, বিহু ও চাংক্রান পাতার উদযাপনও সমাপ্ত হয়।


সর্বশেষ :

আরও পড়ুন: