ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৩৬ জন প্রার্থীকে মনোনয়ন দিয়েছে বিএনপি। সোমবার (২০ এপ্রিল) প্রকাশিত এই তালিকায় স্থান পেয়েছেন বান্দরবানের আইনজীবী ও বিএনপি নেত্রী অ্যাডভোকেট মাধবী মারমা।
মাধবী মারমা জেলা মহিলা দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
২০২৪ সালের নভেম্বরে গঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদে তিনি সদস্য হিসেবে নিযুক্ত হন। এ ছাড়া তিনি বান্দরবান জেলা জজকোর্টের আইনজীবী এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির বান্দরবান শাখার সহসভাপতির দায়িত্বও পালন করছেন।
দলীয় সূত্র জানায়, আবেদনগুলো থেকে প্রথমে একটি প্রাথমিক তালিকা তৈরি করা হয়, পরে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। মনোনয়ন বোর্ড জানিয়েছে, প্রার্থী বাছাইয়ে ত্যাগী, অভিজ্ঞ ও শিক্ষিত নেত্রীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।


