Home খাগড়াছড়ি দীঘিনালায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু, লক্ষ্য সাড়ে এগারো হাজার শিশু

দীঘিনালায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু, লক্ষ্য সাড়ে এগারো হাজার শিশু

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় শুরু হয়েছে হাম-রুবেলা (এমআর) টিকাদান

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৬:১৩

Share

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় শুরু হয়েছে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন। সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানজিল পারভেজ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তনয় তালুকদার, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কনিকা খীসা, থানার উপপরিদর্শক রাজিব শেখ এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মাজহারুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

জানা গেছে, এই ক্যাম্পেইনে মোট ১১ হাজার ২৮৫ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে প্রথম দিনে তিনটি ইউনিয়নে কার্যক্রম পরিচালিত হচ্ছে। একটি স্থায়ী কেন্দ্রের পাশাপাশি ১২০টি অস্থায়ী টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে।

৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই টিকা দেওয়া হবে। প্রথম দুই সপ্তাহ কমিউনিটি পর্যায়ে এবং পরের এক সপ্তাহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। মোট ১১ দিনব্যাপী এই ক্যাম্পেইন আগামী ১০ মে পর্যন্ত চলবে।


সর্বশেষ :

আরও পড়ুন: