Home বান্দরবান বান্দরবানে অপহৃত ছয় রাবার শ্রমিককে উদ্ধার করল সেনাবাহিনী

বান্দরবানে অপহৃত ছয় রাবার শ্রমিককে উদ্ধার করল সেনাবাহিনী

বান্দরবানে সশস্ত্র সন্ত্রাসীদের হাতে অপহৃত ছয় রাবার শ্রমিককে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ১০:৩১

Share

বান্দরবানে সশস্ত্র সন্ত্রাসীদের হাতে অপহৃত ছয় রাবার শ্রমিককে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

উদ্ধার হওয়া শ্রমিকরা হলেন নুরুল আফসার, মো. আরাফাত, ইসমাইল, করিম উল্লাহ, রমিত ও সাকিব।

গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়নের হাতির ডেরা এলাকা থেকে তাঁদের অপহরণ করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কাজ শেষে শ্রমিকরা বাগানের ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় মুখোশ পরা ও অস্ত্রধারী ১০ থেকে ১৫ জন সন্ত্রাসী হঠাৎ হামলা চালায়। শ্রমিকদের মারধর করে চোখ বেঁধে তুলে নিয়ে যায় তারা।

ঘটনার পরপরই টংকাবতী ইউপি চেয়ারম্যান মায়াং ম্রো প্রদীপ বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানান। বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার জানিয়েছিলেন, উদ্ধারে পুলিশের একটি বিশেষ দল মাঠে নামানো হয়েছে। শেষ পর্যন্ত সেনাবাহিনীর অভিযানেই মুক্তি মেলে ছয় শ্রমিকের।

এটি বান্দরবানে সাম্প্রতিক সময়ে রাবার শ্রমিক অপহরণের একমাত্র ঘটনা নয়। এর মাত্র একদিন আগে, মঙ্গলবার রাত ৩টার দিকে নাইক্ষ্যংছড়ির বাইশারী থেকে আরও তিন রাবার শ্রমিককে অপহরণ করেছিল সন্ত্রাসীরা। পরদিন বুধবার সন্ধ্যায় তাঁদের উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। অল্প ব্যবধানে একের পর এক অপহরণের ঘটনায় পার্বত্য এলাকায় শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

সর্বশেষ :

আরও পড়ুন: