Home বান্দরবান বান্দরবান বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৫ কোটি গাছের লক্ষ্যে সামিল পাহাড়ের ক্যাম্পাস

বান্দরবান বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৫ কোটি গাছের লক্ষ্যে সামিল পাহাড়ের ক্যাম্পাস

সবুজ পৃথিবীর স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সরকারের উচ্চাভিলাষী বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিল বান্দরবান বিশ্ববিদ্যালয়। ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর জাতীয় লক্ষ্যমাত্রার অংশ হিসেবে শুক্রবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল 'বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬'।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১১:০৯

Share

সবুজ পৃথিবীর স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সরকারের উচ্চাভিলাষী বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিল বান্দরবান বিশ্ববিদ্যালয়। ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর জাতীয় লক্ষ্যমাত্রার অংশ হিসেবে শুক্রবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, বিভাগীয় পরিচালক ড. সুলতান মাহমুদ ভূইয়া এবং প্রশাসনিক কর্মকর্তা মো. আশিকুর রহমান ভূঁঞা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন ট্রাস্ট চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল শাহ মো. সুলতান উদ্দিন ইকবাল (বীর প্রতীক, অব.), ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী, ট্রাস্টের সদস্য সচিব ড. মোহাম্মদ নুরুল আবছার, ট্রেজারার প্রফেসর ড. এম. নুরুল ইসলামসহ ট্রাস্ট সদস্য, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

অতিথিরা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। বক্তব্যে তাঁরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের এই উদ্যোগ সফল করতে প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানো ও পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

সর্বশেষ :

আরও পড়ুন: