Home বান্দরবান বান্দরবানের দুর্গম পাহাড়ে ১৬ বছর লুকিয়ে ছিল হত্যা মামলার আসামি, অবশেষে গ্রেপ্তার

বান্দরবানের দুর্গম পাহাড়ে ১৬ বছর লুকিয়ে ছিল হত্যা মামলার আসামি, অবশেষে গ্রেপ্তার

বান্দরবানে দীর্ঘ ১৬ বছর ধরে আইনের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়ানো এক হত্যা মামলার আসামিকে অবশেষে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। শনিবার রাতে সদর থানার দুর্গম কুহালং ইউনিয়নের মোমবাতোয়াই কারবারিপাড়া এলাকায় অভিযান চালিয়ে গং রা মং মার্মা (৩৭) নামের এই তালিকাভুক্ত সন্ত্রাসীকে আটক করা হয়।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ১১:১৬

Share

বান্দরবানে দীর্ঘ ১৬ বছর ধরে আইনের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়ানো এক হত্যা মামলার আসামিকে অবশেষে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। শনিবার রাতে সদর থানার দুর্গম কুহালং ইউনিয়নের মোমবাতোয়াই কারবারিপাড়া এলাকায় অভিযান চালিয়ে গং রা মং মার্মা (৩৭) নামের এই তালিকাভুক্ত সন্ত্রাসীকে আটক করা হয়।

২০১০ সালে বান্দরবান সদর থানায় একটি হত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত হওয়ার পর থেকেই পলাতক ছিলেন গং রা মং। কুহালং ইউনিয়নের মুম্বাই দোহাই কারবারিপাড়ার বাসিন্দা খইজং মার্মার এই ছেলে পলাতক থেকেও পার্বত্য অঞ্চলে হত্যা, অপহরণসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন বলে র‌্যাব জানিয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর সিপিসি-৩ (বান্দরবান ক্যাম্প) এর একটি দল জানতে পারে, আসামি ওই এলাকায় অবস্থান করছেন। তথ্য যাচাই করে রাতেই অভিযান চালানো হয়।

র‌্যাবের সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ ম ফারুক জানান, গ্রেপ্তার আসামিকে আইনি প্রক্রিয়া শেষে বান্দরবান সদর থানায় সোপর্দ করা হয়েছে। পার্বত্য অঞ্চলে সন্ত্রাসীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ :

আরও পড়ুন: