Home খাগড়াছড়ি পাহাড়ের তিন জেলায় ইংরেজি পরীক্ষা দেয়নি ৪৮৭ পরীক্ষার্থী, খাগড়াছড়িতে অসদুপায়ে বহিষ্কার ২

পাহাড়ের তিন জেলায় ইংরেজি পরীক্ষা দেয়নি ৪৮৭ পরীক্ষার্থী, খাগড়াছড়িতে অসদুপায়ে বহিষ্কার ২

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান এসএসসি পরীক্ষায় ইংরেজি প্রথম পত্রে পাহাড়ের তিন জেলায় ৪৮৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। আর অসদুপায় অবলম্বনের অভিযোগে বহিষ্কার করা হয়েছে ২ জনকে।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ১১:২১

Share

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান এসএসসি পরীক্ষায় ইংরেজি প্রথম পত্রে পাহাড়ের তিন জেলায় ৪৮৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। আর অসদুপায় অবলম্বনের অভিযোগে বহিষ্কার করা হয়েছে ২ জনকে। রোববার অনুষ্ঠিত এই পরীক্ষায় তিন পার্বত্য জেলার মধ্যে সবচেয়ে বেশি অনুপস্থিত ছিল রাঙামাটিতে।

বোর্ডের তথ্য অনুযায়ী, রাঙামাটিতে অনুপস্থিত ছিল ৩২৬ জন, খাগড়াছড়িতে ৯৮ জন এবং বান্দরবানে ৬৩ জন। বহিষ্কার হওয়া দুজনই খাগড়াছড়ির, অসদুপায় অবলম্বনের অভিযোগে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, সামগ্রিকভাবে এই পরীক্ষায় অনুপস্থিতির হার প্রায় ১ দশমিক ৩৮ শতাংশ, যা আগের দুটি পরীক্ষার তুলনায় বেশি। গত ২১ এপ্রিল বাংলা প্রথম পত্রে অনুপস্থিতির হার ছিল শূন্য দশমিক ৯৪ শতাংশ এবং ২৩ এপ্রিল বাংলা দ্বিতীয় পত্রে শূন্য দশমিক ৯৬ শতাংশ।

পাঁচ জেলার ২১৮টি কেন্দ্রে মোট নিবন্ধিত পরীক্ষার্থী ১ লাখ ১৫ হাজার ৮৩১ জন। এর মধ্যে ইংরেজি প্রথম পত্রে অংশ নিয়েছে ১ লাখ ১৪ হাজার ২৩৬ জন।

সর্বশেষ :

আরও পড়ুন: