Home রাঙামাটি ভারী বর্ষণে রাঙামাটিতে পাহাড়ধসের শঙ্কা, ৫০ হাজার মানুষ ঝুঁকিতে

ভারী বর্ষণে রাঙামাটিতে পাহাড়ধসের শঙ্কা, ৫০ হাজার মানুষ ঝুঁকিতে

কালবৈশাখির টানা ভারী বর্ষণে রাঙামাটিতে পাহাড়ধসের শঙ্কা দেখা দিয়েছে। বুধবার সন্ধ্যা থেকে জেলা শহরের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সচেতনতামূলক মাইকিং ও প্রচারণা চালাচ্ছে স্থানীয় প্রশাসন।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ১০:৪১

Share

কালবৈশাখির টানা ভারী বর্ষণে রাঙামাটিতে পাহাড়ধসের শঙ্কা দেখা দিয়েছে। বুধবার সন্ধ্যা থেকে জেলা শহরের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সচেতনতামূলক মাইকিং ও প্রচারণা চালাচ্ছে স্থানীয় প্রশাসন। পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের বৃষ্টি শুরু হলেই দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে বলা হচ্ছে।

প্রশাসনের তথ্যমতে, রাঙামাটিতে একশোরও বেশি এলাকাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় এখনো প্রায় ৫০ হাজার মানুষ পাহাড়ধসের ঝুঁকির মধ্যে বসবাস করছেন। প্রতি বর্ষা মৌসুমের আগে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপনসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। ভারী বৃষ্টিপাতে ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে নিকটস্থ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়।

রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, পাহাড়ধসে যেকোনো দুর্ঘটনা এড়াতে জনসচেতনতামূলক মাইকিং করা হচ্ছে।

উল্লেখ্য, ২০১৭ সালের ১৩ জুন রাঙামাটিতে ভয়াবহ পাহাড়ধসে পাঁচজন সেনাসদস্যসহ ১২০ জনের প্রাণহানি ঘটে। এরপর ২০১৮ সালে নানিয়ারচরে দুই শিশুসহ ১১ জন এবং ২০১৯ সালে কাপ্তাইয়ে তিনজনের মৃত্যু হয়।

সর্বশেষ :

আরও পড়ুন: