Home বান্দরবান হামের পর এবার ডায়রিয়া, আলীকদমের দুর্গম পাহাড়ে একের পর এক বিপদ

হামের পর এবার ডায়রিয়া, আলীকদমের দুর্গম পাহাড়ে একের পর এক বিপদ

বান্দরবানের আলীকদমের দুর্গম ম্রো পাড়াগুলো যেন রোগের ফাঁদে পড়েছে। হামের প্রকোপ সবে একটু কমতে শুরু করেছে, তার মধ্যেই এবার ছড়িয়ে পড়েছে ডায়রিয়া। এক সপ্তাহের ব্যবধানে দুটি রোগের আঘাতে বিপর্যস্ত এই দুর্গম জনপদে স্বাস্থ্যসংকট এখন তীব্র আকার নিয়েছে।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ১১:৩৫

Share

বান্দরবানের আলীকদমের দুর্গম ম্রো পাড়াগুলো যেন রোগের ফাঁদে পড়েছে। হামের প্রকোপ সবে একটু কমতে শুরু করেছে, তার মধ্যেই এবার ছড়িয়ে পড়েছে ডায়রিয়া। এক সপ্তাহের ব্যবধানে দুটি রোগের আঘাতে বিপর্যস্ত এই দুর্গম জনপদে স্বাস্থ্যসংকট এখন তীব্র আকার নিয়েছে।

সদর ইউনিয়নের চিউনি পাড়া, নয়াপাড়া ইউনিয়নের মেনথন পাড়াসহ আশেপাশের কয়েকটি ম্রো পাড়ায় ডায়রিয়া ছড়িয়ে পড়েছে। কারণ বিশুদ্ধ পানির অভাব। বৃষ্টির পর পাহাড়ি ঝিরি-ঝরনার দূষিত পানি পান করে একের পর এক মানুষ আক্রান্ত হচ্ছেন। একটি পাড়া থেকে আরেকটি পাড়ায় ঝিরির সংযোগ থাকায় রোগ ছড়াচ্ছে দ্রুত।

এরই মধ্যে ১০ জনেরও বেশি রোগী আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর অবস্থায় রুমনাম ম্রো (৬৩) ও লেংরুং ম্রো (১৪)-কে কক্সবাজার হাসপাতালে পাঠানো হয়েছে। আক্রান্তদের মধ্যে তিন বছরের শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ রয়েছেন।

কুরুকপাতা ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ম্রো বলেন, হাম এখন নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু বৃষ্টি শুরু হতেই ডায়রিয়া দেখা দিয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি অস্থায়ী মেডিক্যাল ক্যাম্পেও চিকিৎসা চলছে।

আলীকদম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. হাসান জানান, হাসপাতালে আনা রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

সর্বশেষ :

আরও পড়ুন: