Home রাঙামাটি রাঙামাটিতে সাত বছরের শিশু ধর্ষণের শিকার, আটক কিশোর

রাঙামাটিতে সাত বছরের শিশু ধর্ষণের শিকার, আটক কিশোর

রাঙামাটি শহরে সাত বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজন কিশোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে শহরের পুরানবস্তি এলাকা থেকে তাকে আটক করা হয়।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ২ মে ২০২৬, ১১:২৯

Share

রাঙামাটি শহরে সাত বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজন কিশোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে শহরের পুরানবস্তি এলাকা থেকে তাকে আটক করা হয়।

পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার রাত আনুমানিক আটটার দিকে শিশুটি ধর্ষণের শিকার হয়।

রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক কিশোরের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আহত শিশুটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ভুক্তভোগী শিশু ও অভিযুক্ত কিশোরের পরিচয় সংবাদ প্রকাশের নৈতিক নীতিমালা ওশিশু আইন অনুযায়ী প্রকাশ করা হয়নি।

সর্বশেষ :

আরও পড়ুন: