Home বিনোদন মে দিবসে চট্টগ্রামে মঞ্চে উঠল শ্রমিকের কণ্ঠস্বর ‘এমা’

মে দিবসে চট্টগ্রামে মঞ্চে উঠল শ্রমিকের কণ্ঠস্বর ‘এমা’

মে দিবসে চট্টগ্রামের জেলা শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হলো শ্রমিকের অধিকারের গল্প। সম্মিলিত মে দিবস উদযাপন পরিষদের আয়োজনে 'নাট্যাধার' পরিবেশন করল হাওয়ার্ড জিন রচিত নাটক 'এমা'র পাঠাভিনয়। মোস্তফা কামাল যাত্রা রূপান্তরিত ও নির্দেশিত নাটকটি বাংলায় অনুবাদ করেছেন মাজহার জীবন।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ২ মে ২০২৬, ০২:০০

Share

মে দিবসে চট্টগ্রামের জেলা শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হলো শ্রমিকের অধিকারের গল্প। সম্মিলিত মে দিবস উদযাপন পরিষদের আয়োজনে ‘নাট্যাধার’ পরিবেশন করল হাওয়ার্ড জিন রচিত নাটক ‘এমা’র পাঠাভিনয়। মোস্তফা কামাল যাত্রা রূপান্তরিত ও নির্দেশিত নাটকটি বাংলায় অনুবাদ করেছেন মাজহার জীবন।

গার্মেন্ট শ্রমিক এমা এই নাটকের কেন্দ্রীয় চরিত্র। নিজেও শ্রমিক, তবু তাঁর কণ্ঠে সর্বদা ন্যায্যতা ও সাম্যতার কথা। কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে ফোরম্যানের সঙ্গে সরাসরি মুখোমুখি হন তিনি। পরিবার কিংবা পরিচিতজন — কাউকেই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে ছাড় দেন না এমা।

পাঠাভিনয়ে অংশ নেন খন্দকার মুর্তাজা আলী, অভিষেক সুজন, মান্না জাকির নাজাকাত, মোহাম্মদ রাসেল, ভবতুষ রুদ্র, জনী নন্দী, নিলয় সেন গুপ্ত ও অর্পিতা দে।

সর্বশেষ :

আরও পড়ুন: