Home খাগড়াছড়ি রামগড়ে নিষিদ্ধ যুবলীগের তিন নেতা গ্রেপ্তার, প্রত্যেকের বিরুদ্ধে পাঁচটি করে ওয়ারেন্ট

রামগড়ে নিষিদ্ধ যুবলীগের তিন নেতা গ্রেপ্তার, প্রত্যেকের বিরুদ্ধে পাঁচটি করে ওয়ারেন্ট

খাগড়াছড়ির রামগড়ে পরোয়ানাভুক্ত নিষিদ্ধ ঘোষিত যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে রামগড়ের বল্টুরাম ও মুসলিমপাড়া এলাকায় নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ২ মে ২০২৬, ০২:০৬

Share

খাগড়াছড়ির রামগড়ে পরোয়ানাভুক্ত নিষিদ্ধ ঘোষিত যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে রামগড়ের বল্টুরাম ও মুসলিমপাড়া এলাকায় নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন রামগড় পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম (৩৪), সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আলী (৩১) ও সদস্য মো. মানিক (২৭)।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজির আলম জানান, তিনজনের প্রত্যেকের বিরুদ্ধে পাঁচটি করে ওয়ারেন্ট রয়েছে। গ্রেপ্তারের পর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ :

আরও পড়ুন: