Home খেলা বিপাকে বাংলাদেশ, ঝুম বৃষ্টিতে বন্ধ খেলা

বিপাকে বাংলাদেশ, ঝুম বৃষ্টিতে বন্ধ খেলা

আগে ব্যাট করতে নেমে ভালো শুরু আভাস দেন দুই টাইগার ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। তবে তা ধরে রাখতে পারেনি। দ্রুতই তিন উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। এরই মাঝে বাগড়া দিয়েছে বৃষ্টি। আপাতত বন্ধ রয়েছে খেলা।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ২ মে ২০২৬, ০৩:১২

Share

আগে ব্যাট করতে নেমে ভালো শুরু আভাস দেন দুই টাইগার ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। তবে তা ধরে রাখতে পারেনি। দ্রুতই তিন উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। এরই মাঝে বাগড়া দিয়েছে বৃষ্টি। আপাতত বন্ধ রয়েছে খেলা।

শনিবার (২ মে) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ২১ রান যোগ করেন সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। ভালো খেলতে থাকা সাইফ ফিরে যান ১৬ রান করে।

এরপর দলীয় ৩৫ রানে আরও দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তানজিদ তামিম ১০ বলে ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান পারভেজ ইমন।

এরপর ক্রিজে আসা তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন লিটন দাস। ৬ ওভার ৪ বলে ৩ উইকেট হারিয়ে ৫০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। এরপর বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়ে যায়। ১৩ বলে ২৫ রানে অপরাজিত আছেন লিটন।

সর্বশেষ :

আরও পড়ুন: