Home রাজনীতি আট বছর পর রাঙামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি, সভাপতি অলি আহাদ

আট বছর পর রাঙামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি, সভাপতি অলি আহাদ

দীর্ঘ আট বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে রাঙামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছিরউদ্দিন নাছিরের স্বাক্ষরে ২৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ৩ মে ২০২৬, ১২:৩৬

Share

দীর্ঘ আট বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে রাঙামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছিরউদ্দিন নাছিরের স্বাক্ষরে ২৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনাও দেওয়া হয়েছে।

নতুন কমিটিতে সভাপতি হয়েছেন রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. অলি আহাদ। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজস্থলী উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নাঈমুল ইসলাম রনি এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক গালিব হাসান।

নতুন সভাপতি অলি আহাদ বলেন, ‘আমার ত্যাগ ও পরিশ্রমকে মূল্যায়ন করায় কৃতজ্ঞ। কেন্দ্র আমার প্রতি যে আস্থা রেখেছে, তার প্রতিদান দেওয়ার চেষ্টা করব।’

বিদায়ী সভাপতি ফারুক আহমেদ সাব্বির বলেন, দীর্ঘদিন পর নতুন কমিটি হওয়ায় সংগঠনের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে এটি ইতিবাচক ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ২০১৮ সালের মে মাসে সর্বশেষ রাঙামাটি জেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছিল।

সর্বশেষ :

আরও পড়ুন: