Home বান্দরবান বান্দরবানের নতুন এসপি ওহাবুল ইসলাম

বান্দরবানের নতুন এসপি ওহাবুল ইসলাম

বান্দরবান জেলার পুলিশ সুপার পদে বদলির হাওয়া। বিদায় নিচ্ছেন বর্তমান এসপি মো. আবদুর রহমান। নতুন এসপি হয়ে আসছেন স্পেশাল ব্রাঞ্চের বিশেষ পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ৬ মে ২০২৬, ১১:০৫

Share

বান্দরবান জেলার পুলিশ সুপার পদে বদলির হাওয়া। বিদায় নিচ্ছেন বর্তমান এসপি মো. আবদুর রহমান। নতুন এসপি হয়ে আসছেন স্পেশাল ব্রাঞ্চের বিশেষ পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এই রদবদলের কথা জানানো হয়েছে।

বিদায়ী এসপি আবদুর রহমানকে পাঠানো হচ্ছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে— উপপুলিশ কমিশনার পদে। গত ২৯ নভেম্বর বান্দরবানে দায়িত্ব নিয়েছিলেন তিনি। তার আগে ছিলেন স্পেশাল ব্রাঞ্চ ঢাকায়।

আর যিনি আসছেন, সেই ওহাবুল ইসলাম খন্দকারও এসেছেন স্পেশাল ব্রাঞ্চ থেকেই— বিশেষ পুলিশ সুপার পদ ছেড়ে এবার পাহাড়ি জেলার দায়িত্বে।

সর্বশেষ :

আরও পড়ুন: