Home রাজনীতি চাঁদাবাজি-সন্ত্রাসের অন্ধকার সরিয়ে পাহাড়ের ‘অপার সম্ভাবনা’ জাগিয়ে তোলার ডাক জামায়াত নেতা শাহজাহানের

চাঁদাবাজি-সন্ত্রাসের অন্ধকার সরিয়ে পাহাড়ের ‘অপার সম্ভাবনা’ জাগিয়ে তোলার ডাক জামায়াত নেতা শাহজাহানের

পাহাড়ের বুকে লুকিয়ে আছে অফুরন্ত সম্পদ। আছে পর্যটনের অসীম সম্ভাবনা, আছে কৃষি ও মানবসম্পদের বিশাল ভান্ডার। কিন্তু সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে আগে থামাতে হবে চাঁদাবাজি, ভাঙতে হবে সন্ত্রাসের শিকল। খাগড়াছড়িতে জামায়াতের রুকন সম্মেলনে এই বার্তাই দিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ১০ মে ২০২৬, ১১:০২

Share

পাহাড়ের বুকে লুকিয়ে আছে অফুরন্ত সম্পদ। আছে পর্যটনের অসীম সম্ভাবনা, আছে কৃষি ও মানবসম্পদের বিশাল ভান্ডার। কিন্তু সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে আগে থামাতে হবে চাঁদাবাজি, ভাঙতে হবে সন্ত্রাসের শিকল। খাগড়াছড়িতে জামায়াতের রুকন সম্মেলনে এই বার্তাই দিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

শুক্রবার দারুল আইতামে দিনব্যাপী এই সম্মেলনে প্রধান অতিথির ভাষণে শাহজাহান বলেন, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে চলে আসা অস্থিরতা সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করছে, থমকে দিচ্ছে উন্নয়নের চাকা।

তিনি বলেন, নিরাপত্তা ঝুঁকি দূর না হলে এই অঞ্চলের সত্যিকারের উন্নয়ন সম্ভব নয়। জাতীয় ঐক্য ও ন্যায়ভিত্তিক শাসনকেই তিনি দেখছেন এই সংকট উত্তরণের পথ হিসেবে।

রুকনদের উদ্দেশে তিনি বলেন, একজন রুকন নিছক দলীয় কর্মী নন — তিনি আদর্শ সমাজ গড়ার অগ্রসৈনিক। তাই ব্যক্তিজীবন থেকে সামাজিক জীবন পর্যন্ত সর্বত্র ইসলামের মূল্যবোধ বজায় রাখতে হবে, অর্জন করতে হবে মানুষের আস্থা।

সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন। সঞ্চালনায় ছিলেন জেলা সেক্রেটারি মিনহাজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, মাওলানা নুর আহমদ আনোয়ারী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী।

সর্বশেষ :

আরও পড়ুন: