Home খাগড়াছড়ি খাগড়াছড়িতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা পার্বত্য মন্ত্রীর

খাগড়াছড়িতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা পার্বত্য মন্ত্রীর

পার্বত্য চট্টগ্রামে শিক্ষার মানোন্নয়নে বড় পদক্ষেপের ঘোষণা দিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। খাগড়াছড়িতে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ১২ মে ২০২৬, ১২:২৯

Share

পার্বত্য চট্টগ্রামে শিক্ষার মানোন্নয়নে বড় পদক্ষেপের ঘোষণা দিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। খাগড়াছড়িতে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

সোমবার দুপুরে খাগড়াছড়ি সার্কিট হাউজে সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী।

দীপেন দেওয়ান বলেন, পাহাড়ে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে এই অঞ্চলের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ পাবেন এবং স্থানীয় কৃষি ও প্রকৃতিনির্ভর অর্থনীতির বিকাশেও কাজে আসবে। পাশাপাশি পাহাড়ি কৃষিপণ্য ও ফল সংরক্ষণে আধুনিক হিমাগার নির্মাণ এবং পর্যটন নগরী সাজেকে যাতায়াত সহজ করতে সড়ক সম্প্রসারণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হবে বলেও জানান তিনি।

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা পার্বত্যাঞ্চলের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো সক্রিয় করতেও উদ্যোগ নেওয়ার কথা জানান মন্ত্রী। তিনি বলেন, শিগগিরই তিন পার্বত্য জেলা পরিষদ, শরণার্থী বিষয়ক টাস্কফোর্স এবং পার্বত্য উন্নয়ন বোর্ড পুনর্গঠন করা হবে।

জেলা প্রশাসক মো. আনোয়ার শাহাদাতের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল একেএম ওবায়দুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, মং সার্কেল চীফ সাচিংপ্রু চৌধুরী, পুলিশ সুপার মোরতোজা আলী এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফছারসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।

সর্বশেষ :

আরও পড়ুন: