Home রাঙামাটি বিলাইছড়ির সীমান্ত সড়কে জীপ খাদে, নিহত এক যাত্রী

বিলাইছড়ির সীমান্ত সড়কে জীপ খাদে, নিহত এক যাত্রী

রাঙামাটির বিলাইছড়িতে হলুদ বোঝাই চান্দের গাড়ি পাহাড়ি খাদে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন চালক।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ১৩ মে ২০২৬, ০১:১৩

Share

রাঙামাটির বিলাইছড়িতে হলুদ বোঝাই চান্দের গাড়ি পাহাড়ি খাদে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন চালক।

মঙ্গলবার রাতে উপজেলার ফারুয়া ইউনিয়নের দুর্গম সীমান্ত সড়কের লতাপাহাড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ফারুয়া থেকে হলুদ বোঝাই করে চট্টগ্রামের উদ্দেশে যাওয়ার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

ঘটনাস্থলেই মারা যান যাত্রী মো. আবদুস সালাম (৬০)। তিনি রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর মুন্সিপাড়ার বাসিন্দা। গুরুতর আহত চালক বেল্লাল হোসেনকে (৩৮) প্রথমে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ হোসেন জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে থানায় আনা হবে।

সর্বশেষ :

আরও পড়ুন: