Home বান্দরবান বান্দরবানে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে নববধূর মৃত্যু

বান্দরবানে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে নববধূর মৃত্যু

বান্দরবানের আলীকদম উপজেলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সংপ্রং ম্রো (১৮) নামে এক নববধূর মৃত্যু হয়েছে। দুর্গম ওই এলাকায় সম্প্রতি হাম ও ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে জানা গেছে।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ১৬ মে ২০২৬, ১২:৪৬

Share

বান্দরবানের আলীকদম উপজেলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সংপ্রং ম্রো (১৮) নামে এক নববধূর মৃত্যু হয়েছে। দুর্গম ওই এলাকায় সম্প্রতি হাম ও ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (১৫ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর তার মৃত্যু হয়। নিহত সংপ্রং ম্রো আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভেওলা ম্রো পাড়ার বাসিন্দা।

স্থানীয়রা জানান, ভেওলা ম্রো পাড়ার সদ্য বিবাহিত ওই নারী হাম ও ডায়রিয়ায় আক্রান্ত হলে তাকে গুরুতর অবস্থায় আলীকদম হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা শুরু করার কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।

এ বিষয়ে আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাফি বলেন, ‘ডায়রিয়ায় আক্রান্ত হয়ে নারীটি মারা গেছেন। তাকে যখন হাসপাতালে নিয়ে আসা হয়, তখন তার অবস্থা খুবই সঙ্কটাপন্ন ছিল। আমরা চিকিৎসা দেয়ার জন্য বেশিক্ষণ সময় পাইনি। পানিশূন্যতার কারণে তার শরীরে তীব্র ডিহাইড্রেশন দেখা দিয়েছিল।’

স্থানীয় সূত্র জানায়, আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে সম্প্রতি হাম ও ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ওই এলাকার অনেকেই এসব রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সর্বশেষ :