Home জাতীয় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে ২ বছর লাগবে: অর্থমন্ত্রী

দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে ২ বছর লাগবে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা একটা খুব খারাপ সময় অতিক্রম করছি। মধ্যপ্রচ্যের যুদ্ধের কারণে প্রায় ৪০ হাজার কোটি টাকা তেল গ্যাসের পেছনে বাজেট থেকে চলে গেছে। বিগত সরকারগুলো থেকে যা পেয়েছি সব মাইনাস। দেশের অর্থনীতি ঋণাত্মক অবস্থায় রয়েছে। এ অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে দুই বছর সময় লাগবে।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ১৬ মে ২০২৬, ০১:০২

Share

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা একটা খুব খারাপ সময় অতিক্রম করছি। মধ্যপ্রচ্যের যুদ্ধের কারণে প্রায় ৪০ হাজার কোটি টাকা তেল গ্যাসের পেছনে বাজেট থেকে চলে গেছে। বিগত সরকারগুলো থেকে যা পেয়েছি সব মাইনাস। দেশের অর্থনীতি ঋণাত্মক অবস্থায় রয়েছে। এ অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে দুই বছর সময় লাগবে।

শনিবার (১৬ মে) বেলা ১২টায় চট্টগ্রামের আগ্রাবাদে মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ১৮ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, জ্বালানি খাতে ৫০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে বিগত সরকারগুলো। সেগুলো পরিশোধে বর্তমান সরকারকে হিমশিম খেতে হচ্ছে।

তবে এর মধ্যেও এবার বাজেটে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, আমরা চাই হতদরিদ্র মানুষ যাতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পায়।

পরে মন্ত্রী ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন। এতে হাসপাতাল ও কলেজ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ :

আরও পড়ুন: