Home কক্সবাজার বাবা পাঁচ মিনিটের জন্য ঘর ছেড়েছিলেন, কক্সবাজারে লিচুর বিচি গলায় আটকে প্রাণ গেল শিশুর

বাবা পাঁচ মিনিটের জন্য ঘর ছেড়েছিলেন, কক্সবাজারে লিচুর বিচি গলায় আটকে প্রাণ গেল শিশুর

কবুতরকে খাবার দিতে মাত্র পাঁচ মিনিটের জন্য ঘর ছেড়েছিলেন বাবা। ফিরে এসে দেখেন, পাশে রাখা লিচুর বিচি মুখে দিয়ে ফেলেছে এক বছরের মেয়ে ওয়াসেনাত — বিচি আটকে গেছে গলায়। হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই শেষ হয়ে গেল ছোট্ট প্রাণটি।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ১৯ মে ২০২৬, ১১:১৬

Share

কবুতরকে খাবার দিতে মাত্র পাঁচ মিনিটের জন্য ঘর ছেড়েছিলেন বাবা। ফিরে এসে দেখেন, পাশে রাখা লিচুর বিচি মুখে দিয়ে ফেলেছে এক বছরের মেয়ে ওয়াসেনাত — বিচি আটকে গেছে গলায়। হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই শেষ হয়ে গেল ছোট্ট প্রাণটি।

সোমবার দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ওয়াসেনাতের বাবা আবু নোমান ওসমানী পেশায় একজন চিকিৎসক।

পরিবার জানায়, জোহরের নামাজের পর আবু নোমান নিজে মেয়েকে লিচু খাওয়াচ্ছিলেন। একটি লিচু খাওয়ানোর পর বিচিটি পাশে রেখে কবুতরকে খাবার দিতে উঠানে যান। মাত্র পাঁচ মিনিট পর ফিরে দেখেন, শিশুটি বিচিটি মুখে পুরে ফেলেছে। পরিবারের সদস্যরা বিচি বের করার চেষ্টা করে ব্যর্থ হলে দ্রুত পার্শ্ববর্তী লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছোটেন। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই পথে মৃত্যু হয় ওয়াসেনাতের।

লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। তিনি সতর্ক করে বলেন, ‘এখন লিচুর মৌসুম চলছে। শিশুদের ফল খাওয়ানোর ক্ষেত্রে অভিভাবকদের আরও সতর্ক থাকতে হবে।’

সর্বশেষ :

আরও পড়ুন: