Home ছবি রাঙ্গুনিয়ায় প্লাস্টিকের বস্তা ব্যবহারে অভিযোগে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

রাঙ্গুনিয়ায় প্লাস্টিকের বস্তা ব্যবহারে অভিযোগে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশ : ৪ নভেম্বর ২০২৫, ০৯:৪৭

Share

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শান্তির হাট বাজারে পাটজাত বস্তা ব্যবহার না করার অভিযোগে ৫টি চাউল আড়ত ও অটো রাইস মিলকে সর্বমোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার (৪ নভেম্বর) ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এসব জরিমানা আদায় করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিছু প্রতিষ্ঠান স্থানীয়ভাবে প্রক্রিয়াজাত চাউলকে বিভিন্ন জেলার নাম যেমন দিনাজপুর, নওগাঁ ইত্যাদি উল্লেখ করে প্যাকেজিং করলেও পাটের পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করছে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে মোবাইল কোর্ট এ অভিযান পরিচালনা করে দণ্ড প্রদান করেছে।

অভিযানে উপস্থিত ছিলেন পাট অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক বাবুল চন্দ্র দাস। এ সময় তাকে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের একটি টিম।

পাটজাত পণ্য ব্যবহার বাধ্যতামূলক আইন বাস্তবায়নের অংশ হিসেবে স্থানীয় প্রশাসন জানিয়েছে, এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালিয়ে বাজারে প্লাস্টিকের বস্তা ব্যবহার রোধ করা হবে।

সর্বশেষ :

আরও পড়ুন: